• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
Headline
চট্টগ্রামে প্রকাশ্যে কলেজ ছাত্রকে নৃশংসভাবে হত্যা পেকুয়ায় বসতবাড়িতে আগুন কোটচাঁদপুরের কৃতী সন্তান নবনির্বাচিত এমপি ও আশিকুর রহমানকে নাগরিক সংবর্ধনা প্রদান কোটচাঁদপুরে বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে ১১ অঙ্গ সংগঠনে প্রতিবাদ সভা পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান সন্তানকে ফেরত পেয়ে পতেঙ্গা থানার ওসিকে কৃতজ্ঞতা জানিয়ে “বাবার” চিঠি নাটোরের সিংড়ায় কৃষককে হত্যা মামলায় ৬ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত কোটচাঁদপুরে আশার আলো ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনু্ষ্ঠিত সিংড়ায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ

এসএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনায় ফুটপাতে না দাঁড়ানোর আহ্বান মির্জা ফখরুলের

নিজস্ব প্রতিনিধি / ৪৬৭ Time View
Update : সোমবার, ৫ মে, ২০২৫

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরছেন আগামীকাল মঙ্গলবার। এ দিন এসএসসি পরীক্ষা রয়েছে। তাই তাদের কথা বিবেচনায় দলের নেত্রীকে অভ্যর্থনা জানাতে ফুটপাত থেকে সড়কে না দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসিচব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৬ মে) দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া। তাঁকে বিমানবন্দর সড়কে অভ্যর্থনা জানানো হবে। তাই পরীক্ষার্থীদের কথা বিবেচনায় দলের নেতাকর্মীদের ফুটপাত থেকে সড়কে না দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল।

আজ সোমবার (৫ মে) মির্জা ফখরুল এ আহ্বান জানান। তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেন, ‘কাতারের আমিরের পাঠানো র‍য়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে করে মঙ্গলবার সকালে (সাড়ে ১০টায়) বেগম খালেদা জিয়া দেশে এসে নামবেন। আবার সকালে এসএসসি পরীক্ষার জন্য বের হবেন শিক্ষার্থীরা। এ অবস্থায় দলের নেতাকর্মীদের বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত ফুটপাত থেকে সড়কে না নামার অনুরোধ করছি। পাশাপাশি কেউ যেন সড়কে না নামতে পারে সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবস্থা নেওয়ারও অনুরোধ করছি।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা