• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
Headline
চট্টগ্রামে প্রকাশ্যে কলেজ ছাত্রকে নৃশংসভাবে হত্যা পেকুয়ায় বসতবাড়িতে আগুন কোটচাঁদপুরের কৃতী সন্তান নবনির্বাচিত এমপি ও আশিকুর রহমানকে নাগরিক সংবর্ধনা প্রদান কোটচাঁদপুরে বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে ১১ অঙ্গ সংগঠনে প্রতিবাদ সভা পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান সন্তানকে ফেরত পেয়ে পতেঙ্গা থানার ওসিকে কৃতজ্ঞতা জানিয়ে “বাবার” চিঠি নাটোরের সিংড়ায় কৃষককে হত্যা মামলায় ৬ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত কোটচাঁদপুরে আশার আলো ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনু্ষ্ঠিত সিংড়ায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ

মেধায় পুলিশে চাকরি পেলেন নওগাঁর ৩৬ জন চাকরিপ্রার্থী 

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ  / ৪৩০ Time View
Update : শুক্রবার, ১৬ মে, ২০২৫

“সেবার ব্রতে চাকরি” এই প্রতিপাদ্যে মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে মেধায় নিয়োগ পেয়েছেন নওগাঁর ৩৬ জন চাকুরীপ্রার্থী। মাত্র ১২০ টাকার সরকারি ফি জমা দিয়ে নিজের মেধায় স্বপ্নের চাকরি পেলেন তারা। বৃহস্পতিবার রাতে নওগাঁ পুলিশ লাইন্সে আনুষ্ঠানিক ভাবে নিয়োগ পরীক্ষার প্রাথমিক ফলাফল ঘোষণা করেন জেলা টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার।

জানা যায়, শারীরিক যোগ্যতা, কাগজপত্র যাচাই ও শারীরিক সক্ষমতা পরীক্ষায় উত্তীর্ণ ৪৪৫ জন প্রার্থীর মধ্যে থেকে লিখিত পরীক্ষায় পাস করেন ৬৯ জন। পরে মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় অংশগ্রহণ করেন তারা। পরবর্তীতে চূড়ান্ত যাচাই শেষে ৩৬ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়।

ফলাফল ঘোষণার সময় পুলিশ সুপার বলেন, নিয়োগ প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা ও যোগ্যতা অনুসরণ করা হয়েছে। কোনো ধরনের তদবির বা ঘুষ ছাড়াই যারা উত্তীর্ণ হয়েছেন তারা প্রকৃত অর্থেই গর্বিত হওয়ার মতো একটি অর্জন করেছে।

তিনি নিয়োগ প্রাপ্তদের উদ্দেশে বলেন, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দেশসেবায় নিজেদের নিয়োজিত রাখবে এই প্রত্যাশা করি।

পুলিশ সুপার জানান, এ নিয়োগ প্রক্রিয়ার সময় প্রতারণার অভিযোগে তিনজন দালালকে আটক করেছে পুলিশ। উক্ত চক্রটি চাকরি প্রত্যাশীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা চুক্তি করেছিল। আটকের সময় তাদের কাছ থেকে নগদ টাকা, চুক্তিনামা, ব্যাংকের চেকসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রতারণার অভিযোগে মামলাও দায়ের করা হয়েছে।

উক্ত নিয়োগ কার্যক্রমে উপস্থিত ছিলেন, নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা শারমিন নেলি, চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএমএম ওয়াসিম ফিরোজসহ টিআরসি নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যরা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা