• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:২১ অপরাহ্ন
Headline
চট্টগ্রামে প্রকাশ্যে কলেজ ছাত্রকে নৃশংসভাবে হত্যা পেকুয়ায় বসতবাড়িতে আগুন কোটচাঁদপুরের কৃতী সন্তান নবনির্বাচিত এমপি ও আশিকুর রহমানকে নাগরিক সংবর্ধনা প্রদান কোটচাঁদপুরে বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে ১১ অঙ্গ সংগঠনে প্রতিবাদ সভা পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান সন্তানকে ফেরত পেয়ে পতেঙ্গা থানার ওসিকে কৃতজ্ঞতা জানিয়ে “বাবার” চিঠি নাটোরের সিংড়ায় কৃষককে হত্যা মামলায় ৬ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত কোটচাঁদপুরে আশার আলো ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনু্ষ্ঠিত সিংড়ায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ

চকরিয়া বিএমচর যুবলীগের সভাপতি গ্রেপ্তার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি: / ৩৯৮ Time View
Update : শনিবার, ১৭ মে, ২০২৫

কক্সবাজারের চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজান উদ্দিনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত আটটার দিকে উপজেলার বেতুয়া বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মিজান উদ্দিন বিএমচর ইউনিয়নের দ্বিয়ারচর গ্রামের মোস্তাক আহমেদের ছেলে এবং ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

চকরিয়া থানার পুলিশ জানিয়েছে, যুবলীগের সভাপতি মিজানের বিরুদ্ধে নাশকতাসহ সাতটি মামলা আছে। এসব মামলার কয়েকটিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মিজান বেতুয়া বাজার এলাকায় অবস্থান করছেন—এমন সংবাদ পেয়ে মাতামুহুরী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আনোয়ারের নেতৃত্বে অভিযান চালানো হয়। এতে ধরা পড়েন তিনি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, মিজানকে আজ শনিবার দুপুরে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় এবং তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা