• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
Headline
চট্টগ্রামে প্রকাশ্যে কলেজ ছাত্রকে নৃশংসভাবে হত্যা পেকুয়ায় বসতবাড়িতে আগুন কোটচাঁদপুরের কৃতী সন্তান নবনির্বাচিত এমপি ও আশিকুর রহমানকে নাগরিক সংবর্ধনা প্রদান কোটচাঁদপুরে বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে ১১ অঙ্গ সংগঠনে প্রতিবাদ সভা পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান সন্তানকে ফেরত পেয়ে পতেঙ্গা থানার ওসিকে কৃতজ্ঞতা জানিয়ে “বাবার” চিঠি নাটোরের সিংড়ায় কৃষককে হত্যা মামলায় ৬ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত কোটচাঁদপুরে আশার আলো ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনু্ষ্ঠিত সিংড়ায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ

চকরিয়ায় সড়ক দূর্ঘটনা: লাশের মিছিলে যুক্ত হলো আরো ২জন

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি: / ২৬৮ Time View
Update : সোমবার, ১৯ মে, ২০২৫

কক্সবাজারের চকরিয়ায় ঢাকামুখী যাত্রীবাহী এসি বাসের ধাক্কায় লাশের মিছিলে যুক্ত হলো দারোয়ানসহ ২ পথচারী। এসময় বাসটি জব্দ করেছে স্থানীয় জনতা।

১৮ মে (রোববার) রাত ১২টার দিকে কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী রাস্তার মাথা ও চকরিয়া পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের কোচপাড়া রাস্তার মাথায় একই গাড়ীর পৃথক এই সড়ক দুর্ঘটনাগুলো ঘটে।

জানাগেছে, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় আইকনিক পরিবহনের একটি যাত্রীবাহি এসি বাস গাড়ির (যাত্রীর মালামাল রাখার খোলা সাইট ডালায় চলন্ত অবস্থায় লেগে) ধাক্কায় আব্দুল মালেক (৩৫) নামে এক পথচারী ও জাফর আলম (৫৫) নামে এক দারোয়ান সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। দুর্ঘটনা কবলিত গাড়ী জব্দ করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা