• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
Headline
চট্টগ্রামে প্রকাশ্যে কলেজ ছাত্রকে নৃশংসভাবে হত্যা পেকুয়ায় বসতবাড়িতে আগুন কোটচাঁদপুরের কৃতী সন্তান নবনির্বাচিত এমপি ও আশিকুর রহমানকে নাগরিক সংবর্ধনা প্রদান কোটচাঁদপুরে বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে ১১ অঙ্গ সংগঠনে প্রতিবাদ সভা পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান সন্তানকে ফেরত পেয়ে পতেঙ্গা থানার ওসিকে কৃতজ্ঞতা জানিয়ে “বাবার” চিঠি নাটোরের সিংড়ায় কৃষককে হত্যা মামলায় ৬ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত কোটচাঁদপুরে আশার আলো ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনু্ষ্ঠিত সিংড়ায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ

সাংবাদিক এফ এম সুমন পেকুয়া সদর সিপিপি’র টিম লিডার নির্বাচিত

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি / ২৩০ Time View
Update : সোমবার, ১৯ মে, ২০২৫

ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি পেকুয়া সদর ইউনিয়নের টিম লিডার পদে সবোর্চ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তরুণ সাংবাদিক এফ এম সুমন। সোমবার (১৯ মে) সকালে পেকুয়া সিপিপি উপজেলা কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ইউনিয়ন টিম লিডার পদে তিনজন প্রার্থী নির্বাচনে অংশ নেন সেখানে এফ এম সুমন সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দী ছিলেন ০৫ ইউনিটের লিডার জসিম উদ্দিন। ইউনিয়ন টিম লিডার ছাড়াও একই সময় ডেপুটি টিম লিডার নির্বাচনও অনুষ্ঠিত হয় এতে সর্বোচ্চ ভোট পেয়ে নেজাম উদ্দিন বিজয়ী হন।

এসময় সিপিপি উপজেলা কর্মকর্তা মুনির চৌধুরী, সিপিপি উপজেলা টিম লিডার আবুল কাশেমসহ সিপিপি স্বেচ্ছাসেবকগণ উপস্থিত ছিলেন। ফলাফল ঘোষণাকালে সিপিপি উপজেলা কর্মকর্তা মুনির চৌধুরী বলেন, সিপিপি এবারের নির্বাচন উৎসব মুখর পরিবেশে সকলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে, সিপিপি’র স্বেচ্ছাসেবকগণ তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিয়েছেন এবং তাদের লিডার নির্বাচিত করেছেন। সিপিপি স্বেচ্ছাসেবকেরা সবসময় ঘূর্ণিঝড়ের ঝুঁিক কমাতে এবং ঝড়ে যানমালের ক্ষয়ক্ষতি এড়াতে কাজ করে। পেকুয়া সদরের নতুন নেতৃত্বও নতুন উদ্দ্যেমে সিপিপির জন্য কাজ করবে এটাই প্রত্যাশা।
এদিকে অনুভুতি প্রকাশ করতে গিয়ে নবনির্বাচিত ইউনিয়ন টিম লিডার সাইদুর রহমান সুমন প্রকাশ এফ এম সুমন বলেন, আমার বাবাও এই সিপিপি’র একজন নিবেদিত প্রাণ ছিলেন। আমিও এই সিপিপি’র জন্য মৃত্যু পর্যন্ত কাজ করে যাবো। তিনি সিপিপি’র সকল স্বেচ্ছাসেবক ও সিপিপি সংশ্লিষ্ঠদের ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা