• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
Headline
চট্টগ্রামে প্রকাশ্যে কলেজ ছাত্রকে নৃশংসভাবে হত্যা পেকুয়ায় বসতবাড়িতে আগুন কোটচাঁদপুরের কৃতী সন্তান নবনির্বাচিত এমপি ও আশিকুর রহমানকে নাগরিক সংবর্ধনা প্রদান কোটচাঁদপুরে বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে ১১ অঙ্গ সংগঠনে প্রতিবাদ সভা পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান সন্তানকে ফেরত পেয়ে পতেঙ্গা থানার ওসিকে কৃতজ্ঞতা জানিয়ে “বাবার” চিঠি নাটোরের সিংড়ায় কৃষককে হত্যা মামলায় ৬ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত কোটচাঁদপুরে আশার আলো ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনু্ষ্ঠিত সিংড়ায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ

চকরিয়ায় কাভার ভ্যান চাপায় মোটর সাইকেলআরোহী নিহত

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি: / ২৬৮ Time View
Update : শনিবার, ২৪ মে, ২০২৫

কক্সবাজারের চকরিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মোহাম্মদ শাহজাহান (৪৫) নামে এক মার্কেটিং কর্মকর্তা নিহত হয়েছেন।

শনিবার (২৪ মে) সকাল সাড়ে ১০টায় চকরিয়া সরকারি কলেজ গেটের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহজাহান কুমিল্লার কোতোয়ালী থানার বাগিচাগাঁও এলাকার শামসুজ্জামান ভূঁইয়ার ছেলে। তিনি চকরিয়া পৌরসভার মগবাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন। শাহজাহান চকরিয়া এলাকায় ভেটেনারি বিপণন (মার্কেটিং) কর্মকর্তার দায়িত্ব পালন করে আসছিলেন।

চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ মোহাম্মদ আরিফুল আমিন।জানান, শাহজাহান তার মোটরসাইকেল সার্ভিসিং করতে রাস্তা পারপার হচ্ছিলেন। এ সময় উত্তর দিক থেকে আসা মেঘনা গ্রুপের মিনি কাভার্ড ভ্যানের ধাক্কায় বাইকটি ছিটকে পড়ে। এতে প্রাণ হারান শাহজাহান।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। লাশ দুপুর সোয়া ১টা পর্যন্ত হাসপাতালে ছিল। গাড়ি দুটি জব্দ করেছি। নিহত ব্যক্তির আত্মীয়-স্বজন আসলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এরপরও আমরা আইনি প্রস্তুতি নিচ্ছি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা