• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
Headline
চট্টগ্রামে প্রকাশ্যে কলেজ ছাত্রকে নৃশংসভাবে হত্যা পেকুয়ায় বসতবাড়িতে আগুন কোটচাঁদপুরের কৃতী সন্তান নবনির্বাচিত এমপি ও আশিকুর রহমানকে নাগরিক সংবর্ধনা প্রদান কোটচাঁদপুরে বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে ১১ অঙ্গ সংগঠনে প্রতিবাদ সভা পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান সন্তানকে ফেরত পেয়ে পতেঙ্গা থানার ওসিকে কৃতজ্ঞতা জানিয়ে “বাবার” চিঠি নাটোরের সিংড়ায় কৃষককে হত্যা মামলায় ৬ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত কোটচাঁদপুরে আশার আলো ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনু্ষ্ঠিত সিংড়ায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ

চকরিয়া কোরক বিদ্যাপীঠের এডহক কমিটি গঠিত

মুহাম্মদ তোয়াহার উদ্দিন / ৩২৩ Time View
Update : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

স্কুলের এডহক কমিটি সাধারণত একটি অস্থায়ী কমিটি যা স্কুলের নিয়মিত পরিচালনা পর্ষদ বা ম্যানেজিং কমিটি গঠনের আগ পর্যন্ত স্কুলের কার্যক্রম পরিচালনা করে। শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা বোর্ড কর্তৃক জারিকৃত নির্দেশনা অনুযায়ী, বেসরকারি স্কুল-কলেজগুলোতে এডহক কমিটি গঠন করা হয়। এই কমিটি সাধারণত ৬ মাসের জন্য গঠিত হয় এবং এই সময়ের মধ্যে নিয়মিত পরিচালনা পর্ষদ বা ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম সম্পন্ন করতে হয়।
দক্ষিণ চট্রগ্রামের এক অনন্য অসাধারণ রেকর্ডধারী শিক্ষা প্রতিষ্ঠান চকরিয়া কোরক বিদ্যাপীঠ। কক্সবাজার জেলার এস, এস, সি ফলাফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে সব সময় টপ টুয়েন্টিতে অত্র বিদ্যালয়ের সফলতার অবস্থান চলমান। গত ২৩/০৬/২৫ ইং তারিখে ‘মাধ্যমিক উচ্চ
মাধ্যমিক শিক্ষা বোর্ড ‘চট্টগ্রাম এর বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো:আবুল কাসেম স্বাক্ষরিত এবং বোর্ড কর্তৃক প্রেরিত চিঠিতে এ তথ্য জানা যায়।এডহক কমিটির সভাপতি হিসেবে (শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত) আতিকুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তা, চকরিয়া,জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত শিক্ষক প্রতিনিধি হিসেবে জাইদুল হক, জেলা প্রশাসক / উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক মনোনীত অভিভাবক সদস্য হিসেবে মনোনীত হয়েছেন লামা আজিজ নগর হার্টিকালচারে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: সালাহ উদ্দিন এবং পদাধিকারবলে সদস্য সচিব মনোনীত নুরুল আখের।

এডহক কমিটি গঠনের মূল উদ্দেশ্য হল, স্কুলের স্বাভাবিক কার্যক্রম সচল রাখা এবং একটি উপযুক্ত পরিচালনা পর্ষদ বা ম্যানেজিং কমিটি গঠনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। এই কমিটি একটি স্বচ্ছ নির্ভেজাল, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত করবেন রাজনৈতিক বলয় মুক্ত একটি পূর্ণাঙ্গ কমিটি। যাতে উন্নত সফল শিক্ষায় বাধা না আসে। বর্তমান সভাপতি আতিকুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তা, চকরিয়া এর হাত দিয়ে সফলতার ধারা অব্যাহত থাকবে বলে অভিভাবক, শিক্ষক সহ সর্ব মহলের দৃঢ় বিশ্বাস।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা