• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
Headline
চট্টগ্রামে প্রকাশ্যে কলেজ ছাত্রকে নৃশংসভাবে হত্যা পেকুয়ায় বসতবাড়িতে আগুন কোটচাঁদপুরের কৃতী সন্তান নবনির্বাচিত এমপি ও আশিকুর রহমানকে নাগরিক সংবর্ধনা প্রদান কোটচাঁদপুরে বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে ১১ অঙ্গ সংগঠনে প্রতিবাদ সভা পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান সন্তানকে ফেরত পেয়ে পতেঙ্গা থানার ওসিকে কৃতজ্ঞতা জানিয়ে “বাবার” চিঠি নাটোরের সিংড়ায় কৃষককে হত্যা মামলায় ৬ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত কোটচাঁদপুরে আশার আলো ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনু্ষ্ঠিত সিংড়ায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ

কোটচাঁদপুরে ‘তালসার উত্তর পাড়া সমাজকল্যাণ পরিষদ’ নামের সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ

স্টাফ রিপোর্টার খুলনা / ৫৭০ Time View
Update : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার তালসার গ্রামে ‘তালসার উত্তর পাড়া সমাজকল্যাণ পরিষদ’ নামে একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।রবিবার সংগঠনটির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার হাবিবুর রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মোহাম্মদ রুহুল আমিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসাহাক আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াদা ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান। আরও বক্তব্য রাখেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক এম. এ. খালেক, শিক্ষক রমজান আলী এবং অনির্বাণ সদস্য অসীম কুমার।

বক্তারা বলেন, “বর্তমানে অনেক শিক্ষার্থী লেখাপড়া ছেড়ে মোবাইল ও আড্ডায় আসক্ত হয়ে পড়ছে। এই সংগঠনের মূল লক্ষ্য—ছাত্রছাত্রীদের বিদ্যালয়মুখী করা, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং সমাজের অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসা।”

সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমের মধ্যে রয়েছে—বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ, বিধবা ও অসহায় পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ, কোরবানি ঈদে গরুর গোশত বিতরণ, মাছ চাষ এবং হাঁস-মুরগি পালনে উদ্বুদ্ধকরণসহ সমাজকল্যাণমূলক নানা কার্যক্রম পরিচালনা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা