• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
Headline
চট্টগ্রামে প্রকাশ্যে কলেজ ছাত্রকে নৃশংসভাবে হত্যা পেকুয়ায় বসতবাড়িতে আগুন কোটচাঁদপুরের কৃতী সন্তান নবনির্বাচিত এমপি ও আশিকুর রহমানকে নাগরিক সংবর্ধনা প্রদান কোটচাঁদপুরে বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে ১১ অঙ্গ সংগঠনে প্রতিবাদ সভা পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান সন্তানকে ফেরত পেয়ে পতেঙ্গা থানার ওসিকে কৃতজ্ঞতা জানিয়ে “বাবার” চিঠি নাটোরের সিংড়ায় কৃষককে হত্যা মামলায় ৬ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত কোটচাঁদপুরে আশার আলো ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনু্ষ্ঠিত সিংড়ায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনের দাবিতে চকরিয়ায় মানববন্ধন

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি: / ১৯৮ Time View
Update : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবিতে চকরিয়ায় মানববন্ধন করেছে এলাকাবাসী, সামাজিক-মানবাধিকার সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় মহাসড়কেরটিএমএসএসের চকরিয়া নিউ মার্কেট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, “চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ছয় লেন না করা হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।”
তারা আরও বলেন, ‘দেশের অত্যান্ত গুরুত্বপূর্ণ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক। ব্যস্ততম এ সড়কে দুর্ঘটনা যেন এক নৈমিত্তিক ব্যাপার। প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে অনেকে, অনেকে কাতরাচ্ছে হাসপাতালে। অধিক যানবাহনের চলাচল, অথচ মহাসড়কটি প্রয়োজনের তুলনায় অধিক সরু ও সংকীর্ণ। প্রতিনিয়ত এত সড়ক দুর্ঘটনা অথচ কোনো টনক নড়ছে না প্রশাসনের। কর্তৃপক্ষের তদারকি থাকলেও মিলছে না কোনো যুগোপযোগী সুফল। নিচ্ছে না কোনো কার্যকরী পদক্ষেপ। আর কত আহাজারি করলে, আর কত স্বজন হারালে কিংবা আর কত লাশ গণনা হলে প্রশাসনের সুদৃষ্টি আসবে।’ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ৬ লেন বাস্তবায়ন কমিটির চকরিয়া উপজেলা সভাপতি এডভোকেট লুৎফুল কবিরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বাস্তবায়ন কমিটির প্রধান পৃষ্ঠপোষক ও বাপা ‘র জেলা সভাপতি এইচ এম এরশাদ, জেলা আহবায়ক কমরেড গিয়াসউদ্দিন, সদস্য সচিব নাজিম উদ্দীন, জেলা সমন্বয়কারী করিমুল্লাহ কলিম, চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মু ফখরুদ্দিন ফরাজি, পৌরসভা জামাতের আমির আরিফুল কবির, সাধারণ সম্পাদক মাওলানা কুতুবউদ্দিন হেলালী, চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক এম আর মাহমুদ ও সাংবাদিক আবদুল মজিদ, চকরিয়া মহিলা কলেজের অধ্যক্ষ জুবাইদুল হক, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামসুল আলম, ভয়েস অব কক্সবাজার ভলান্টিয়ার্স এর সভাপতি মো: কামরুল হাসান, সফিনা আজিম, এডভোকেট জাফর আলম দিদার, সনাক চকরিয়া সভাপতি সন্তোষ কুমার সুশীল।
সদস্য সচিব অধ্যাপক হামিদুল ইসলাম মোর্শেদের পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন, যুগ্ম আহবায়ক সাংবাদিক আবুল মনসুর মোঃ মহসিন, সাংবাদিক একেএম ইকবাল ফারুক, বাপা’র নেতা সাংবাদিক শেখ মোহাম্মদ হানিফ, মোহাব্বত চৌধুরী, শাহ মো: জাহেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ চকরিয়া উপজেলা সভাপতি মাওলানা শেখ আহমদ কবির, এডভোকেট সরওয়ার আলম, এড.মিজবাউল হক, চকরিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট সাইদুর রহমান জিকু, নারীনেত্রী শাহানা বেগম, কো অর্ডিনেটর আলাউদ্দিন আলো, সদস্য সাংবাদিক তৌহিদুল ইসলাম, রুবেল সিকদার, দিদারুল আলম, কবি সাইফুল মোস্তফা, সাংবাদিক জুলফিকার আলি ভুট্টাে, রুনা আকতার, সাংবাদিক ফরিদা ইয়াছমিনসহ শতশত নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
সামাজিক ও রাজনৈতিক সংগঠনের মধ্যে ব্যানার নিয়ে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), চকরিয়া কর্মরত সাংবাদিকবৃন্দ, পিএফজি, সুজন, কর্মনীড়, সচেতন নাগরিক কমিটি (সনাক), এডভোকেট্স এসোসিয়েশন, নিরাপদ সড়ক চাই (নিসচা), চকরিয়া ব্যবসায়ী সমিতি, মানবকল্যান ফাউন্ডেশন চকরিয়া, সড়ক পরিবহন ও শ্রমিক ফেডারেশন, প্রবাসী কল্যান সমিতি চকরিয়া।##

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা