• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
Headline
চট্টগ্রামে প্রকাশ্যে কলেজ ছাত্রকে নৃশংসভাবে হত্যা পেকুয়ায় বসতবাড়িতে আগুন কোটচাঁদপুরের কৃতী সন্তান নবনির্বাচিত এমপি ও আশিকুর রহমানকে নাগরিক সংবর্ধনা প্রদান কোটচাঁদপুরে বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে ১১ অঙ্গ সংগঠনে প্রতিবাদ সভা পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান সন্তানকে ফেরত পেয়ে পতেঙ্গা থানার ওসিকে কৃতজ্ঞতা জানিয়ে “বাবার” চিঠি নাটোরের সিংড়ায় কৃষককে হত্যা মামলায় ৬ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত কোটচাঁদপুরে আশার আলো ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনু্ষ্ঠিত সিংড়ায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ

লামায় “দৈনিক সংগ্রাম”র ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

লামা প্রতিনিধি / ৩০৩ Time View
Update : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬

বান্দরবান জেলার লামা উপজেলায় জাতীয় ‘দৈনিক সংগ্রাম’ পত্রিকার ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। রবিবার রাতে এ উপলক্ষে স্থানীয় কুটুমবাড়ী রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার  মোঃ মঈন উদ্দিন প্রধান অতিথি ছিলেন। পত্রিকার লামা উপজেলা সংবাদদাতা মোহাম্মদ শাহনেওয়াজ আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশেষ অতিথি ছিলেন- সহকারি তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক রাসেদ, নির্বাচন অফিসার আব্দুল হামিদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উপজেলা আমীর কাজী ইব্রাহিম, উপজেলা শিক্ষা কমিটির সভাপতি মো. জাফর আলী ও সাংবাদিক মুহাম্মদ কামালুদ্দিন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন গণভোট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। একই সঙ্গে লেখনীর মাধ্যমে নিজ নিজ এলাকার উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনে সাংবাদিকদের এগিয়ে আসার অনুরোধ জানান নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন।

অনুষ্ঠানে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে “টেন-মিনিট ব্রিফিং”-এর আওতায় সহকারী তথ্য অফিসার নির্বাচন কেন্দ্রিক যেকোনো গুজব, অপপ্রচার ও অপতথ্য প্রতিরোধে সাংবাদিকদের সতর্ক থাকার আহ্বান জানান এবং বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন। প্রতিষ্ঠা বার্ষিকীতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন, লামা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. তৈয়ব আলী ও সাংবাদিক উজ্জল বড়ুয়া।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংবাদিক আদহাম বিন ইব্রাহিম।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা