• বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
Headline
সন্তানকে ফেরত পেয়ে পতেঙ্গা থানার ওসিকে কৃতজ্ঞতা জানিয়ে “বাবার” চিঠি নাটোরের সিংড়ায় কৃষককে হত্যা মামলায় ৬ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত কোটচাঁদপুরে আশার আলো ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনু্ষ্ঠিত সিংড়ায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ তারুন্যের শক্তি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে মগনামায় শিক্ষাবিদ নুরুল আমিনের নতুন চমক ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী ছোটন পলাতক পেকুয়ায় কলেজ শিক্ষক হত্যাকারী দীর্ঘ ১১ বছরেও অধরা পেকুয়ায় বোটের মাঝি ছুরিকাহত, দুই রাউন্ড গুলি বর্ষণ সাংবাদিক আরিয়ান লেলিনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে চট্টগ্রামে সাংবাদিকদের মানববন্ধন চকরিয়ায় প্রবাসীর জমি জবরদখলে নিয়ে সীমানা প্রাচীর নির্মাণের চেষ্টা অর্থ আত্মসাতের ভিত্তিহীন অভিযোগ: অবসরপ্রাপ্ত শিক্ষকের সংবাদ সম্মেলন

কোণাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দিদারুল হক গ্রেফতার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি / ৩৯৪ Time View
Update : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬

কক্সবাজারের চকরিয়ার কোণাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দিদারুল হক সিকদারকে গ্রেফতার করেছে যৌথবাহিনীর একটি দল। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার কোণাখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়ার মুহূর্তে এ তথ্য সাবেক চেয়ারম্যান দিদারুল হক সিকদার ফেসবুকে নিজেই জানান।

গ্রেফতারকৃত দিদারুল হক সিকদার চকরিয়া উপজেলার কোণাখালী ইউনিয়ন পরিষদের তিনবারের চেয়ারম্যান ছিলেন। এছাড়াও তিনি চকরিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা।

এদিকে, দিদারুল হক সিকদার গ্রেফতারের কথা স্বীকার করে তার ফেসবুক আইডি থেকে লিখেছেন, আমি গ্রেফতার হয়েছি। প্রিয় কোনাখালীবাসী শান্ত থাকুন। আপনাদের প্রার্থনায় রাখুন।

সেনাবাহিনীর চকরিয়া ক্যাম্প কর্তৃক দিদারুল হক সিকদারকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া থানার অপারেশন অফিসার (এসআই) ফরিদ হোসেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, কোণাখালীর সাবেক ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদারকে সেনাবাহিনীর একটি দল গ্রেফতার করেছে। রাত ৯টার দিকে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা