বাংলাদেশের ৫৪ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষে দুবাইয়ে বাংলাদেশ কনসুলেট এর উদ্যোগে দুবাইয়ের একটি পাঁচ তারকা হোটেলে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার ২২এপ্রিল কূটনৈতিকদের সম্মানে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের কূটনৈতিক ও তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়াও বাংলাদেশ দূতাবাস ও দুবাই কনসুলেটের উর্ধ্বত্বন কর্মকর্তা ও তাদের পরিবার,এবং বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।