• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
Headline
চট্টগ্রামে প্রকাশ্যে কলেজ ছাত্রকে নৃশংসভাবে হত্যা পেকুয়ায় বসতবাড়িতে আগুন কোটচাঁদপুরের কৃতী সন্তান নবনির্বাচিত এমপি ও আশিকুর রহমানকে নাগরিক সংবর্ধনা প্রদান কোটচাঁদপুরে বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে ১১ অঙ্গ সংগঠনে প্রতিবাদ সভা পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান সন্তানকে ফেরত পেয়ে পতেঙ্গা থানার ওসিকে কৃতজ্ঞতা জানিয়ে “বাবার” চিঠি নাটোরের সিংড়ায় কৃষককে হত্যা মামলায় ৬ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত কোটচাঁদপুরে আশার আলো ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনু্ষ্ঠিত সিংড়ায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ

ঠাকুরগাঁও মহান মে দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি / ১৯৫ Time View
Update : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

“শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক মহান মে দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসন ও বিভিন্ন শ্রমিক ইউনিয়ন রাণীশংকৈল শ্রমিক ঐক্যের ব্যানারে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১মে) সকাল ১০টায় রাণীশংকৈল উপজেলার ২৩টি শ্রমিক ইউনিয়নের নিজ নিজ ব্যানারে নিজ প্রতিষ্ঠান থেকে র‍্যালী নিয়ে ডিগ্রী কলেজ মাঠে সকল সংগঠন জমায়েত হয়।পরে শ্রমিক ঐক্যের আহবায়ক মহসিন আলীর আয়োজনে সকল শ্রমিক সংগঠন
এক সাথে রাণীশংকৈল শ্রমিক ঐক্যের ব্যানারে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান, সাবেক সংসদ অধ্যাপক ইয়াসির আলী, ওসির প্রতিনিধি, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, জামায়াতে নায়েবে আমির মিজানুর রহমান, সম্পাদক রজব আলী, বিএনপি সম্পাদক আলিফ,গণপরিষদের উপজেলা সভাপতি মামুনুর রাশীদ, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক সাজাহান আলী প্রমুখ।
রাণীশংকৈলের ২৩টি শ্রমিক সংগঠনের সভাপতি, সম্পাদক সহ সকল সদস্য গণ শ্রমিক ঐক্যের ব্যানারে র‍্যালীতে অংশ গ্রহণ করেন। আলোচনা শেষে মধ্যান্য ভোজের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা