• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
Headline
চট্টগ্রামে প্রকাশ্যে কলেজ ছাত্রকে নৃশংসভাবে হত্যা পেকুয়ায় বসতবাড়িতে আগুন কোটচাঁদপুরের কৃতী সন্তান নবনির্বাচিত এমপি ও আশিকুর রহমানকে নাগরিক সংবর্ধনা প্রদান কোটচাঁদপুরে বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে ১১ অঙ্গ সংগঠনে প্রতিবাদ সভা পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান সন্তানকে ফেরত পেয়ে পতেঙ্গা থানার ওসিকে কৃতজ্ঞতা জানিয়ে “বাবার” চিঠি নাটোরের সিংড়ায় কৃষককে হত্যা মামলায় ৬ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত কোটচাঁদপুরে আশার আলো ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনু্ষ্ঠিত সিংড়ায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ

ঠাকুরগাঁও নকল কীটনাশক বিক্রির দায়ে জরিমানা

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি / ২৬৯ Time View
Update : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নকল কীটনাশক বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) দুপুরে উপজেলার গোগর বাজারের মেসার্স মুনসুর ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা ও কীটনাশক জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাফিউল মাজলুবিন রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম।

উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা যায়, কৃষকের অভিযোগের প্রেক্ষিতে ওই দোকানে সত্যতা যাছাই করতে যান কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম। পরে মুনসুর ট্রেডার্সে তল্লাশি করা হলে এনট্রাকল এর নকল ২.৫ কেজি এবং নিষিদ্ধ কার্বোফুরান গ্রুপের ব্রিফার ৫ জি এর ৫৭ কেজি কীটনাশক জব্দ করা হয়। এবং অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান বলেন, ভোক্তা অধিকার আইন-২০০৯ এর ৪১ ধারা মোতাবেক মেসার্স মুনসুর ট্রেডার্সকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং নিষিদ্ধ কীটনাশক জব্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা