• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
Headline
চট্টগ্রামে প্রকাশ্যে কলেজ ছাত্রকে নৃশংসভাবে হত্যা পেকুয়ায় বসতবাড়িতে আগুন কোটচাঁদপুরের কৃতী সন্তান নবনির্বাচিত এমপি ও আশিকুর রহমানকে নাগরিক সংবর্ধনা প্রদান কোটচাঁদপুরে বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে ১১ অঙ্গ সংগঠনে প্রতিবাদ সভা পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান সন্তানকে ফেরত পেয়ে পতেঙ্গা থানার ওসিকে কৃতজ্ঞতা জানিয়ে “বাবার” চিঠি নাটোরের সিংড়ায় কৃষককে হত্যা মামলায় ৬ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত কোটচাঁদপুরে আশার আলো ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনু্ষ্ঠিত সিংড়ায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ

সিংড়ায় সফল চাষীদের মাঝে ট্যাব বিতরণ

নাটোর প্রতিনিধি / ১৮৯ Time View
Update : মঙ্গলবার, ৬ মে, ২০২৫

রাজু আহমেদ, নাটোর:

নাটোরের সিংড়ায় লাইট হাউজ আয়োজিত “কৃষকদের জন্য প্রযুক্তি-ভিত্তিক ও টেকসই কৃষি পদ্ধতি উদ্ভাবন এবং নারী কৃষকদের জেন্ডার ভিত্তিক সহিংসতা হ্রাস প্রকল্প” বাস্তবায়নের লক্ষ্যে স্টেক হোল্ডারদের সাথে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ মে) দুপুর ১২টায় উপজেলা পরিষদের হলরুমে কসমস এর নির্বাহী পরিচালক মেহনাজ পারভীন মালার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন ও সফল চাষীদের হাতে ট্যাব হস্তান্তর করেন, সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম।

শুরুতে প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মনিরুল ইসলাম লাইট হাউজের পরিচিতি ও প্রকল্প উপস্থাপনা, প্রকল্প কার্যক্রম ও কৃষিতে আইসিটি-এর ইমপ্যাক্ট উপস্থাপনার মাধ্যমে প্রেজেন্টেশন প্রদান করেন। এ পর্যায়ে প্রকল্পের ভোলান্টিয়ার ও উপকারভোগীর নিকট থেকে তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। পরে সকল অতিথিবৃন্দের মধ্যে উন্মুক্ত আলোচনা হয়।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার আবু দাউদ, সিংড়া মডেল প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মাদ রবিন খান’সহ অনেকে উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা