কক্সবাজারের চকরিয়ায় অভিযান চালিয়ে পৌর কাউন্সিলরসহ আওয়ামী লীগের তিন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে চকরিয়া থানা পুলিশ।
শুক্রবার (৯ মে) ভোর রাতে অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
চকরিয়া থানা সূত্রে জানা যায়, চকরিয়া পৌরসভা ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর নুরছ শফি (৩৫), সাবেক পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক বুলেট ফারুক (৩৭) ও হারবাং ইউনিয়নের যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অহিদুর রহমানকে (৩৫) আটক করা হয়েছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে। এ বিষয়ে আইনিব্যবস্থা নেয়া হবে।