• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
Headline
চট্টগ্রামে প্রকাশ্যে কলেজ ছাত্রকে নৃশংসভাবে হত্যা পেকুয়ায় বসতবাড়িতে আগুন কোটচাঁদপুরের কৃতী সন্তান নবনির্বাচিত এমপি ও আশিকুর রহমানকে নাগরিক সংবর্ধনা প্রদান কোটচাঁদপুরে বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে ১১ অঙ্গ সংগঠনে প্রতিবাদ সভা পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান সন্তানকে ফেরত পেয়ে পতেঙ্গা থানার ওসিকে কৃতজ্ঞতা জানিয়ে “বাবার” চিঠি নাটোরের সিংড়ায় কৃষককে হত্যা মামলায় ৬ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত কোটচাঁদপুরে আশার আলো ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনু্ষ্ঠিত সিংড়ায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ

কোটচাঁদপুরে জামায়াতের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার খুলনা বিভাগ / ৪৭২ Time View
Update : শনিবার, ১০ মে, ২০২৫

প্রকৃত সত্য এই যে, আল্লাহ তোমাদের সাহায্যকারী এবং তিনি সবচেয়ে ভালো সাহায্যকারী।” পবিত্র কুরআনের এ বাণী কে সামনে রেখে

ঝিনাইদহের কোটচাঁদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।উপজেলার ২ নম্বর দোড়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এ নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়।

শনিবার (১০ই মে) সকাল ১০ টা ৩০ মিনিটের সময় দয়ারামপুর আলিম মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে ইউনিয়ন আমীর মাওলানা আব্দুর রাজ্জাক খাঁন এর সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুস সামাদ উপস্থাপনা করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা নায়েবে আমীর আব্দুল আলীম বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহ ও রাসুল সাঃ এর দেখানো পথ অনুসরণ করে আল্লাহর আইন এ দেশে বাস্তবায়ন করার কাজ করে যাচ্ছে।

এছাড়াও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য ও কোটচাঁদপুর মহেশপুর গণমানুষের নেতা ( আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ) অধ্যাপক মতিয়ার রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি ও সাবেক মহেশপুর উপজেলা চেয়ারম্যান মাওলানা আব্দুল হাই।

কোটচাঁদপুর উপজেলা আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান  মাওলানা তাজুল ইসলাম।

কোটচাঁদপুর পশ্চিম ছাত্র শিবিরের সভাপতি সিয়াম আহমেদ সহ বিভিন্ন পর্যায়ের নির্বাচনী দায়িত্বশীলবৃন্দ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা