আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় নাটোরের সিংড়ায় জামায়াতে ইসলামীর শোকরানা মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ মে) বিকেল সাড়ে ৫টায় সিংড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে শোকরানা মিছিল বের হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে এক সমাবেশে মিলিত হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আ ব ম আমান উল্লাহ্ এর সভাপতিত্বে বক্তব্য দেন, নাটোর-৩ (সিংড়া) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী প্রফেসর সাইদুর রহমান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাস্টার আফছার আলী, সিংড়া পৌর জামায়াতের আমির মাওলানা সাদরুল উলা, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক এনতাজ আলী, পৌর জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি আব্দুল মন্নাফ, উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আল-আমিন প্রমুখ।