• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
Headline
চট্টগ্রামে প্রকাশ্যে কলেজ ছাত্রকে নৃশংসভাবে হত্যা পেকুয়ায় বসতবাড়িতে আগুন কোটচাঁদপুরের কৃতী সন্তান নবনির্বাচিত এমপি ও আশিকুর রহমানকে নাগরিক সংবর্ধনা প্রদান কোটচাঁদপুরে বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে ১১ অঙ্গ সংগঠনে প্রতিবাদ সভা পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান সন্তানকে ফেরত পেয়ে পতেঙ্গা থানার ওসিকে কৃতজ্ঞতা জানিয়ে “বাবার” চিঠি নাটোরের সিংড়ায় কৃষককে হত্যা মামলায় ৬ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত কোটচাঁদপুরে আশার আলো ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনু্ষ্ঠিত সিংড়ায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ

পেকুয়ায় অস্ত্র উদ্ধার!

নিজস্ব প্রতিনিধি, পেকুয়া / ৬০৪ Time View
Update : শুক্রবার, ৩০ মে, ২০২৫

কক্সবাজারের পেকুয়ায় বস্তায় মোড়ানো অবস্থায় পুকুর থেকে ১টি দেশীয় তৈরি এলজি ও ২টি কিরিচ উদ্ধার করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (২৯ মে ) সকাল ৯ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম বাইম্মাখালী এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। পরে অস্ত্রগুলো পেকুয়া থানায় হস্তান্তর করা হয়।

জানাগেছে, পেকুয়া সেনাবাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন এনামুল এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল পশ্চিম বাইম্মাখালী এলাকার মৃত নুরুল ইসলাম এর পুত্র মোকাম্মেলের মালিকানাধীন একটি পুকুর থেকে সকালে বস্তা মোড়ানো অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়। মোকাম্মেল বাড়িতে না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, সেনাবাহিনী অভিযান চালিয়ে বাইম্যাখালীর মোকাম্মেলের বাড়ির পুকুর থেকে বস্তার ভেতর লুকানো ১টি দেশীয় তৈরি এলজি ও ২টি কিরিচ উদ্ধার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা