• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
Headline
চট্টগ্রামে প্রকাশ্যে কলেজ ছাত্রকে নৃশংসভাবে হত্যা পেকুয়ায় বসতবাড়িতে আগুন কোটচাঁদপুরের কৃতী সন্তান নবনির্বাচিত এমপি ও আশিকুর রহমানকে নাগরিক সংবর্ধনা প্রদান কোটচাঁদপুরে বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে ১১ অঙ্গ সংগঠনে প্রতিবাদ সভা পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান সন্তানকে ফেরত পেয়ে পতেঙ্গা থানার ওসিকে কৃতজ্ঞতা জানিয়ে “বাবার” চিঠি নাটোরের সিংড়ায় কৃষককে হত্যা মামলায় ৬ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত কোটচাঁদপুরে আশার আলো ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনু্ষ্ঠিত সিংড়ায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ

আনোয়ারায় জুঁইদন্ডীতে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামত করল সেনাবাহিনী

ফরহাদুল ইসলাম, আনোয়ারা(চট্টগ্রাম) প্রতিনিধি:: / ৫৩০ Time View
Update : শুক্রবার, ৩০ মে, ২০২৫

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়  ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতে কাজ করছে বাংলাদেশ  সেনাবাহিনী। সেনাবাহিনী সূত্র বলছে উপজেলার জুঁইদন্ডী ইউনিয়ন হঠাৎ বেড়িবাঁধ ভাঙনের খবর পেয়ে বাঁধ নির্তামাণে ৎক্ষণিক সহায়তা শুরু করে।

স্থানীয়রা জানায়, উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নে অতিবৃষ্টির কারণে এলাকার একটি গুরুত্বপূর্ণ বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। যার ফলে সমগ্র এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা দেখা দেয়।

এদিকে বিষয়টি জানা মাত্রই আনোয়ারা সেনা ক্যাম্প থেকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল জরুরি ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে দ্রুততার সাথে বাঁধ মেরামতের কার্যক্রম শুরু করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সেনাবাহিনী ক্যাম্প সূত্র বলছে, যেকোনো মানবিক সহায়তায় জনগণের পাশে থাকতে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। সে অনুযায়ী গতকাল ক্ষতিগ্রস্ত  বেড়িবাঁধ মেরামত করা হয়।

এর আগে  বৃষ্টি ও নদীতে জো’র পানি বৃদ্ধির কারণে  ১১নং জুঁইদন্ডী ইউনিয়নের ২নং ওয়ার্ডে শঙ্খ নদীর বেড়িবাঁধ ভাঙন তীব্র আঁকার ধারণ করে। ফলে  ২নং ওয়ার্ডের আঁধা কিলোমিটার এলাকায় বেড়িবাঁধ তীব্র আঁকারে ভাঙন হয়। বেড়িবাঁধ ভাঙ্গনের ফলে ৪ গ্রামের প্রায় ৬ থেকে ৭ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হবে বলে জানান স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা