• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
Headline
চট্টগ্রামে প্রকাশ্যে কলেজ ছাত্রকে নৃশংসভাবে হত্যা পেকুয়ায় বসতবাড়িতে আগুন কোটচাঁদপুরের কৃতী সন্তান নবনির্বাচিত এমপি ও আশিকুর রহমানকে নাগরিক সংবর্ধনা প্রদান কোটচাঁদপুরে বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে ১১ অঙ্গ সংগঠনে প্রতিবাদ সভা পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান সন্তানকে ফেরত পেয়ে পতেঙ্গা থানার ওসিকে কৃতজ্ঞতা জানিয়ে “বাবার” চিঠি নাটোরের সিংড়ায় কৃষককে হত্যা মামলায় ৬ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত কোটচাঁদপুরে আশার আলো ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনু্ষ্ঠিত সিংড়ায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ

হিজড়া জনগোষ্ঠী সমাজের অবিচ্ছেদ্য অংশ, তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব— ইউএনও লামা

মোহাম্মদ শাহনেওয়াজ  বান্দরবান জেলা প্রতিনিধি / ৪৩২ Time View
Update : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

বান্দরবানের লামায় আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত হিজড়া জনগোষ্ঠীর মাঝে (২জুন) চাল বিতরণ করা হয়েছে। ঈদ আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং এই বিশেষ দিনটিতে তাদের মুখে হাসি ফোটাতে লামা প্রশাসনের পক্ষ থেকে এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে।জানা গেছে, হিজড়ার মাঝে প্রতিজনকে ১০ কেজি চাল করে চাল বিতরণ করা হয়। এই চাল পেয়ে হিজড়ারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।সাধারণত, সমাজের মূলধারা থেকে কিছুটা বিচ্ছিন্ন এই হিজড়া জনগোষ্ঠী অনেক সময় উৎসব-পার্বণেও অভাব-অনটনের শিকার হন। এমন পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়ানো নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। এর মাধ্যমে একদিকে যেমন তাদের ঈদ উদযাপনে সহায়তা করা হলো, তেমনি অন্যদিকে সমাজের প্রতি তাদের অন্তর্ভুক্তির বার্তাও দেওয়া হলো।চাল বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার,মোঃ মঈন উদ্দিন বলেন, “ঈদ মানে আনন্দ, ঈদ মানে ত্যাগ। এই আনন্দকে সকলের মাঝে ছড়িয়ে দেওয়াই আমাদের লক্ষ্য। হিজড়া জনগোষ্ঠীও আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা