• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
Headline
চট্টগ্রামে প্রকাশ্যে কলেজ ছাত্রকে নৃশংসভাবে হত্যা পেকুয়ায় বসতবাড়িতে আগুন কোটচাঁদপুরের কৃতী সন্তান নবনির্বাচিত এমপি ও আশিকুর রহমানকে নাগরিক সংবর্ধনা প্রদান কোটচাঁদপুরে বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে ১১ অঙ্গ সংগঠনে প্রতিবাদ সভা পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান সন্তানকে ফেরত পেয়ে পতেঙ্গা থানার ওসিকে কৃতজ্ঞতা জানিয়ে “বাবার” চিঠি নাটোরের সিংড়ায় কৃষককে হত্যা মামলায় ৬ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত কোটচাঁদপুরে আশার আলো ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনু্ষ্ঠিত সিংড়ায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ

লামায় যথাযথ চিকিৎসায় প্রাণে বেঁচে গেল বিষাক্ত সাপে কাটা চাইনসোয়ে মার্মা

নিজস্ব প্রতিনিধি / ৪৫২ Time View
Update : বুধবার, ৪ জুন, ২০২৫

বান্দরবানের লামা উপজেলা হাসপাতালে বিষাক্ত সাপে কাটা রোগীর যথাযথ চিকিৎসা দেওয়ায় প্রাণে বেঁচে গেলো চাইনসোয়ে মার্মা (২২)।

চাইনসোয়ে মার্মা আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের (রেপারপাড়া মন্নান মেম্বার পাড়া সংলগ্ন) থোয়াইনচিং হেডম্যান পাড়ার উচিমং মার্মার ছেলে।

জানাগেছে, রোগীকে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দেয়ার ১০ মিনিট পর হার্ড চালু হয়। সাথে সাথে ইন্টিউবেশন (লাইভ সাপোর্ট) দেয়া হয়। তিনি পরিপূর্ণ আইসিও সেবা পেয়েছেন। পরে তাকে অ্যান্টিভেনোম, অ্যাড্রেনালিন, এট্রোপিন দেয়া হয়। মাত্র একজন সাপে কামড়ানো রোগীর অ্যান্টিভেনোম ছিল হাসপাতালে।

লামা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শোভন দত্ত জানান, রোগীর পরিবার জানতোই না তাকে সাপে কামড় দিয়েছে। রাত ২টায় থেকে গলায় ব্যথা ও বার বার অবচেতন হয়ে যাচ্ছিল। মুর্মূর্ষ অবস্থায় ৪ জুন (বুধবার) সকাল ৭টায় তাকে লামা উপজেলা হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে দায়িত্বরত উপসহকারী মেডিকেল অফিসার তাকে ভর্তি দেন। সকাল ১০টায় আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ সোলেমান রুটিন ডিউটিতে গিয়ে তার শারীরিক অবস্থা ও উপস্বর্গ দেখে বুঝতে পারেন তাকে সাপে কেটেছে। পরে রোগীর পরিবারকে তার বিছানার আশপাশে খুঁজে দেখতে বলে। পরে রোগীর বিছানার বালিশের নিচে চাইনসোয়ে মার্মাকে কামড়ানো বিষধর সাপটি মৃত অবস্থায় পাওয়া যায়। তারপর আমরা সাপে কাটার চিকিৎসা শুরু করি। ততক্ষণে তার হৃদপিণ্ড প্রায় ৭০% বন্ধ হয়ে গিয়েছিল।

আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ সোলেমান জানান, লামা উপজেলা হাসপাতালে সাপে কাটা রোগীর চিকিৎসা দেওয়ার প্রাণ ফিরে পায়। রোগী বিপদমুক্ত তারপরেও উন্নত চিকিৎসার জন্য আমরা তাকে লাইভ সার্পোটে চট্টগ্রাম রেফার করছি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা