• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
Headline
চট্টগ্রামে প্রকাশ্যে কলেজ ছাত্রকে নৃশংসভাবে হত্যা পেকুয়ায় বসতবাড়িতে আগুন কোটচাঁদপুরের কৃতী সন্তান নবনির্বাচিত এমপি ও আশিকুর রহমানকে নাগরিক সংবর্ধনা প্রদান কোটচাঁদপুরে বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে ১১ অঙ্গ সংগঠনে প্রতিবাদ সভা পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান সন্তানকে ফেরত পেয়ে পতেঙ্গা থানার ওসিকে কৃতজ্ঞতা জানিয়ে “বাবার” চিঠি নাটোরের সিংড়ায় কৃষককে হত্যা মামলায় ৬ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত কোটচাঁদপুরে আশার আলো ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনু্ষ্ঠিত সিংড়ায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ

চট্টগ্রাম অঞ্চল জামায়াতের লিডারশিপ ট্রেনিংয়ে নেতৃবৃন্দ: নতুন বাংলাদেশ বিনির্মাণে ছাত্র ও তরুণদের এগিয়ে আসার আহ্বান

নিজস্ব প্রতিনিধি / ২৮৬ Time View
Update : সোমবার, ৩০ জুন, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক আহছানউল্লাহ ভূঁইয়া বলেছেন, মানবরচিত কোনো মতবাদই দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। একমাত্র ইনসাফ ও ভারসাম্যপূর্ণ আল্লাহর আইন দ্বারাই আল্লাহর জমিনে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। আর এজন্য প্রয়োজন আল্লাহর আইন ও সৎ লোকের শাসন।

রবিবার (২৯ জুন) সকালে চট্টগ্রামের চকবাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চল আয়োজিত লিডারশিপ ট্রেনিংয়ে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক আহছানউল্লাহ আরও বলেন, আজকের বাংলাদেশে সবচেয়ে বড় সংকট নেতৃত্ব, সততা ও যোগ্যতার। এসব সংকট নিরসনে ছাত্র এবং তরুণদের এগিয়ে আসতে হবে। জামায়াতে ইসলামী দেশ পরিচালনার দায়িত্ব পেলে দুর্নীতিমুক্ত, সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ মুক্ত বাংলাদেশ গঠন করা হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণে তিনি জামায়াতে ইসলামীর নেতৃত্বে ছাত্র ও তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান।

এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য জাফর সাদেক ও চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আমিরুজ্জামান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরীর সাবেক আমির, সাবেক এমপি ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের প্রার্থী শাহজাহান চৌধুরী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা আমীর ও চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের প্রার্থী আলাউদ্দিন সিকদার, দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী, কক্সবাজার জেলা আমীর ও কক্সবাজার-৪ আসনের প্রার্থী অধ্যাপক মাওলানা নূর আহমদ আনোয়ারী, খাগড়াছড়ি আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি ও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম-১০ (খুলশী-পাহাড়তলী- হালিশহর) আসনের প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) প্রার্থী ডা. ফজলুল হক, চট্টগ্রাম-৮ (বোয়ালখানী-চান্দগাঁও) আসনের প্রার্থী ডা. আবু নাছের, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে প্রার্থী অধ্যাপক মাওলানা মাহমুদুল হাসান, চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের প্রার্থী এডভোকেট সাইফুর রহমান, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের প্রার্থী ডা. ফরিদুল আলম, বান্দরবান আসনের প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনের প্রার্থী ডা. শাহাদৎ হোসাইন, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনের প্রার্থী এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের এমপি প্রার্থী শাহজাহান মঞ্জু, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের প্রার্থী আবদুল্লাহ আল ফারুক, কক্সবাজার-৩ (কক্সবাজার সদর, রামু, ঈদগাঁও) আসনের প্রার্থী শহীদুল আলম বাহাদুর প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা