• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
Headline
চট্টগ্রামে প্রকাশ্যে কলেজ ছাত্রকে নৃশংসভাবে হত্যা পেকুয়ায় বসতবাড়িতে আগুন কোটচাঁদপুরের কৃতী সন্তান নবনির্বাচিত এমপি ও আশিকুর রহমানকে নাগরিক সংবর্ধনা প্রদান কোটচাঁদপুরে বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে ১১ অঙ্গ সংগঠনে প্রতিবাদ সভা পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান সন্তানকে ফেরত পেয়ে পতেঙ্গা থানার ওসিকে কৃতজ্ঞতা জানিয়ে “বাবার” চিঠি নাটোরের সিংড়ায় কৃষককে হত্যা মামলায় ৬ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত কোটচাঁদপুরে আশার আলো ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনু্ষ্ঠিত সিংড়ায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ

যারা ভারতের গোলামী করেছে তারা ভারতে রপ্তানী হয়েছে-বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমদ

পেকুয়া প্রতিনিধি / ৩৪১ Time View
Update : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও চকরিয়া-পেকুয়া আসনের ধানের শীষের সমর্থনে সংসদ সদস্য প্রার্থী সালাহ উদ্দিন আহমদ বলেছেন, যারা ভারতের গোলামী করেছে তারা ভারতে রপ্তানী হয়েছে। এরা এদেশের মানুষের বাকশাল কায়েম করে মানুষকে অত্যাচার নির্যাতন করেছে। আ’লীগ নিজেই নিজের কবর রচনা করেছে। ছাত্র জনতার আন্দোলনে তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। রবিবার সন্ধ্যায় টইটং উচ্চ বিদ্যালয় মাঠে টইটং ইউনিয়ন বিএনপি আয়োজিত পথসভা ও মহিলা সমাবেশে উপরোক্ত বক্তব্যে এ সব কথাগুলো বলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পেকুয়ার টইটং ইউনিয়ন বিএনপির উদ্যোগে সভাপতি জয়নাল আবেদীন এর সভাপতিত্বে ধানের শীষের সমর্থনে পথসভা ও মহিলা সমাবেশে তিনি আরো বলেন, আসন্ন নির্বাচনে নৌকা মার্কা নাই, আওয়ামীলীগ নাই, আওয়ামীলীগ নিজেই নিজেদের কবর রচনা করেছে। আওয়ামীলীগ কিংবা অন্যান্য দলের অনুসারীদের ধানের শীষে ভোট দেয়ার আহবান জানান ।
এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, পেকুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও টইটং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জেড এম মোসলেম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ও টইটংয়ের সাবেক চেয়ারম্যান রমিজ উদ্দিন আহমদ, উপজেলা যুবদলের আহŸায়ক কামরান জাদিদ মুকুট, উপজেলা মহিলাদলের সভানেত্রী সাবিনা ইয়াসমিন জিনু, মগনামা ইউনিয়ন সভাপতি ফয়সাল চৌধুরী, ওলামা দল নেতা মাওলানা সাইফুল হক, বিএনপি নেতা শাহাদাত হোছাইন চৌধুরী সাবেক এমইউপি, মোহাম্মদ আজমগীর, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহসান উল্লাহ, বিএনপি নেতা নুর আহমদ নুরী, ছাত্রদলের আহবায়ক নাঈমুর রহমান হৃদয়সহ অনেকে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা