• শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
Headline
সরকারি গাড়ি ফিরিয়ে দিয়ে জামায়াত আমির বললেন ‘১২ তারিখের পরে চড়ব’ চকরিয়ায় মসজিদের জন্য জমি বিক্রির নামে প্রতারণা, মুসল্লি ও এলাকাবাসীর ক্ষোভ ঢাকা ও নরসিংদীতে ধর্ষণের পর হত্যা, গভীর উদ্বেগ প্রকাশ অ্যাডভোকেট জুবায়েরের জুলাই আসামিদের জামিন ও আ’লীগের কার্যালয় খোলার ঘটনায় জামায়াতের গভীর উদ্বেগ পাল্টাপাল্টি বিমান হামলা ও ড্রোন ভূপাতিত করার দাবি আফগানিস্তান-পাকিস্তানের বিদেশে নিয়ে যাওয়ার নামে প্রতারনার শিকার সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার চকরিয়ায় তিন সাংবাদিকের উপর বালুদস্যুদের হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ সংসদের উচ্চকক্ষ-নিম্নকক্ষ কী, কীভাবে পরিচালিত হবে? কোটচাঁদপুরে যৌথ বাহিনীর মহড়া

সরকারি গাড়ি ফিরিয়ে দিয়ে জামায়াত আমির বললেন ‘১২ তারিখের পরে চড়ব’

সিলেট প্রতিনিধি / ৬৬ Time View
Update : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

সিলেটে সফরে গিয়ে সরকারি গাড়ি ব্যবহার করেননি জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আনতে যাওয়া সরকারি গাড়ি ফিরিয়ে দিয়ে বলেন, ‘১২ তারিখের পরে চড়ব’।

বিরোধী দলীয় নেতা নির্বাচিত হওয়ার পর আজ প্রথমবারের মতো সিলেটে যান শফিকুর রহমান। তাকে নেওয়ার জন্য বিমানবন্দর এলাকায় সিলেট প্রশাসনের পক্ষ থেকে একটি গাড়ি পাঠানো হয়। তবে বিমানবন্দর থেকে বেরিয়ে শফিকুর রহমান বলেন, ‘এটা কি সরকারি গাড়ি? আমি ১২ তারিখের পরে চড়ব। আপনারা আসেন, আমি কৃতজ্ঞ। আমি পাওয়ার এক্সারসাইজ করতে চাই না।’ উল্লেখ্য, আগামী ১২ মার্চ থেকে জাতীয় সংসদের অধিবেশন শুরু হবে।

আজ দুপুরে সিলেটের একটি কমিউনিটি সেন্টারে জেলা জামায়াত আয়োজিত ‘শূরা ও কর্মপরিষদ সদস্য শিক্ষা শিবির’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শফিকুর রহমান। এরপর নগরের কুদরতউল্লাহ মসজিদে জুমার নামাজের পর তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন।

এ সময় তিনি প্রশ্ন রেখে বলেন, ‘সরকারি দলের মন্ত্রীদের কাঁচা কথাবার্তা সমাজকে অস্থির করে তুলছে। এসব কাঁচা কথাবার্তা অপরাধ উসকে দিচ্ছে। এ রকম দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তা চলতে থাকলে দেশ ভালোর দিকে যাবে কীভাবে?’

সাংবাদিকদের উদ্দেশে শফিকুর রহমান বলেন, ‘কালোকে কালো, সাদাকে সাদা বলবেন। আমার বিরুদ্ধেও কিছু পেলে বলবেন।’

তিনি আরও বলেন, মিডিয়ার ভূমিকা হতে হবে ন্যায্য ও ভারসাম্যপূর্ণ। সরকারের ভুল হলে তা ধরিয়ে দেওয়া যেমন প্রয়োজন, তেমনি অকারণে প্রশংসাও ক্ষতিকর। নিউজ আর ভিউজ আলাদা। নিউজে যা আছে তাই দিন; ভিউজ সমাজ নেবে কি নেবে না, সেটা সমাজের সিদ্ধান্ত।

বিকেলে সিলেট প্রেস ক্লাব আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে জামায়াত আমির বলেন, সরকারি দলের দায়িত্ব হচ্ছে ইতিবাচক ধারার রাজনীতি করার সুবিধা তৈরি করে দেওয়া। তারা যতটা সুবিধা তৈরি করে দেবে, দেশ ততটাই লাভবান হবে। সংসদের ভেতরে কিংবা বাইরে সংঘাতের মধ্যে দেশের কোনো উপকার হবে না। বরং যদি সত্যিকার অর্থে জনগণকে ধারণ করে, সমন্বয় করে, রাজনীতি করতে পারি সেটাই জনগণকে উপহার দেবে।

তিনি আরও বলেন, আমরা শিখে এসেছি, বিরোধী দল মানে সবকিছুতে বিরোধিতা। আর সরকারি দল মানে সবকিছুতে দমন- এই অবস্থা থেকে বের হয়ে আসতে হবে। দমনও চলবে না, অন্ধ বিরোধিতাও চলবে না। এই দুইয়ের সমন্বয় আমরা দেখতে চাই।

সিলেটে ইতিবাচক ও সমন্বয়ের রাজনীতির আহ্বান জানিয়েছেন তিনি বলেন, ‘আমি সংসদে গেলে বা সিলেটে এলে আমার পরিচয় একটাই, আমি আপনাদের মানুষ।’

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, প্রত্যাশিত ফল না এলেও এবার তাৎক্ষণিকভাবে নির্বাচনকে অগ্রহণযোগ্য ঘোষণা করা হয়নি- এটাই ইতিবাচক রাজনীতির দৃষ্টান্ত। একই সঙ্গে তিনি সরকারি দলের প্রতি আহ্বান জানান, বিরোধী দলের গঠনমূলক রাজনীতির সুযোগ নিশ্চিত করতে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা