• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
Headline
চট্টগ্রামে প্রকাশ্যে কলেজ ছাত্রকে নৃশংসভাবে হত্যা পেকুয়ায় বসতবাড়িতে আগুন কোটচাঁদপুরের কৃতী সন্তান নবনির্বাচিত এমপি ও আশিকুর রহমানকে নাগরিক সংবর্ধনা প্রদান কোটচাঁদপুরে বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে ১১ অঙ্গ সংগঠনে প্রতিবাদ সভা পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান সন্তানকে ফেরত পেয়ে পতেঙ্গা থানার ওসিকে কৃতজ্ঞতা জানিয়ে “বাবার” চিঠি নাটোরের সিংড়ায় কৃষককে হত্যা মামলায় ৬ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত কোটচাঁদপুরে আশার আলো ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনু্ষ্ঠিত সিংড়ায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ

চট্টগ্রামে প্রকাশ্যে কলেজ ছাত্রকে নৃশংসভাবে হত্যা

নিজস্ব প্রতিনিধি / ৭২ Time View
Update : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

চট্টগ্রাম নগরের চকবাজার থানাধীন লাভলি ভিলা সংলগ্ন শিশু কবরস্থান এলাকায় প্রকাশ্যে সংঘটিত এক নির্মম হত্যাকাণ্ডে নগরবাসীর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সন্ত্রাসীদের হামলায় আশফাক কবির সাজিদ (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী সিকদার বাড়ির আবুল হাসেম শিকদারের ছেলে বলে নিশ্চিত হওয়া গেছে।

চকবাজার থানা সূত্রে জানা যায়, রোববার আনুমানিক বিকেল ৫টার দিকে অজ্ঞাতপরিচয় একদল সন্ত্রাসী তাড়া করে ওই কিশোরের ওপর অতর্কিত হামলা চালায়। স্থানীয়দের সহযোগিতায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি টিম ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। থানার এক উপ-পরিদর্শক (এসআই) প্রাথমিকভাবে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, হামলার পর ঘটনাস্থলে থাকা এক দারোয়ান ও স্থানীয় একজন ব্যক্তি দ্রুত ৯৯৯-এ যোগাযোগ করেন। পরে পুলিশ এসে আহত অবস্থায় যুবকটিকে হাসপাতালে পাঠায়। তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সরেজমিনে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে নিহতের বিষয়ে নির্ভরযোগ্য তথ্য সংগ্রহের চেষ্টা করা হলেও শিফট পরিবর্তনের কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিক বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। নিহতের সুরতহাল প্রতিবেদনও তাৎক্ষণিকভাবে সংগ্রহ করা সম্ভব হয়নি। হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহতকে প্রথমে অজ্ঞাতনামা হিসেবে হাসপাতালে আনা হয়, পরে পরিচয় নিশ্চিত করা হয়।

চকবাজার থানা জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ, প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ এবং প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণের মাধ্যমে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।
এদিকে স্থানীয়দের দাবি, দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার এবং এলাকায় বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা না হলে এ ধরনের সহিংস ঘটনা আরও বাড়তে পারে। নগরবাসীর মতে, এই হত্যাকাণ্ড শুধু একটি ব্যক্তি হত্যার ঘটনা নয়—বরং নগর নিরাপত্তা ব্যবস্থার জন্য এক গভীর সতর্কবার্তা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা