• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
Headline
চট্টগ্রামে প্রকাশ্যে কলেজ ছাত্রকে নৃশংসভাবে হত্যা পেকুয়ায় বসতবাড়িতে আগুন কোটচাঁদপুরের কৃতী সন্তান নবনির্বাচিত এমপি ও আশিকুর রহমানকে নাগরিক সংবর্ধনা প্রদান কোটচাঁদপুরে বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে ১১ অঙ্গ সংগঠনে প্রতিবাদ সভা পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান সন্তানকে ফেরত পেয়ে পতেঙ্গা থানার ওসিকে কৃতজ্ঞতা জানিয়ে “বাবার” চিঠি নাটোরের সিংড়ায় কৃষককে হত্যা মামলায় ৬ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত কোটচাঁদপুরে আশার আলো ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনু্ষ্ঠিত সিংড়ায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় এনজিওকর্মী নিহত

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি / ২৪৬ Time View
Update : রবিবার, ২৫ মে, ২০২৫

কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. নজরুল ইসলাম (৩৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি এসকেএস ফাউন্ডেশনের চকরিয়া থানাধীন খুটাখালী ব্রাঞ্চের ম্যানেজার ছিলেন। নজরুল চট্টগ্রামের মিরসরাই থানাধীন পূর্ব দুর্গাপুর এলাকার আবুল কাশেমের ছেলে
রবিবার (২৫ মে) সকাল সাড়ে ১০টায় উত্তর মেধা কচ্ছপিয়া গ্রামের উত্তর মেধা কচ্ছপিয়া বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ মোহাম্মদ মেহেদী হাসান। তিনি জানান, আজ রবিবার সকালে মালুমঘাট বাজার থেকে মোটরসাইকেলযোগে খুটাখালী বাজারে যাচ্ছিলেন নজরুল ইসলাম। সকাল সাড়ে ১০টায় কচ্ছপিয়া বাজারের সামনে পৌঁছলে কক্সবাজারগামী এসআই এন্টারপ্রাইজ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তার বাইকে পিছন থেকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনায় বাসটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা