• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
Headline
চট্টগ্রামে প্রকাশ্যে কলেজ ছাত্রকে নৃশংসভাবে হত্যা পেকুয়ায় বসতবাড়িতে আগুন কোটচাঁদপুরের কৃতী সন্তান নবনির্বাচিত এমপি ও আশিকুর রহমানকে নাগরিক সংবর্ধনা প্রদান কোটচাঁদপুরে বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে ১১ অঙ্গ সংগঠনে প্রতিবাদ সভা পেকুয়ায় এক চিকিৎসকের বিরুদ্ধে জায়গা জবর দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে পেকুয়ায় চেয়ারম্যানের উদ্যোগে গণ বিবাহ অনুষ্ঠান সন্তানকে ফেরত পেয়ে পতেঙ্গা থানার ওসিকে কৃতজ্ঞতা জানিয়ে “বাবার” চিঠি নাটোরের সিংড়ায় কৃষককে হত্যা মামলায় ৬ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত কোটচাঁদপুরে আশার আলো ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনু্ষ্ঠিত সিংড়ায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ

খালে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু

সাইফুল ইসলাম বাবুল,  পেকুয়া: / ২৩৬ Time View
Update : সোমবার, ২৩ জুন, ২০২৫

পেকুয়া উপজেলায় খালে গোসল করতে নেমে মো.পারভেজ উদ্দিন (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত পারভেজ টইটং ইউনিয়নের আলিগ্যাকাটা এলাকার অটোচালক জাকের হোসেনের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়,বিকেল ৫টার দিকে  টইটং ইউনিয়নের সীমান্ত ব্রীজ সংলগ্ন আলিগ্যাকাটা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পারভেজ উদ্দিন বিকেলে তার বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে ফুটবল খেলছিল। খেলাধুলা শেষে তারা সবাই স্থানীয় নুনিয়ার ছরা খালে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে পারভেজ নিখোঁজ হয়ে যায়।

তার সহপাঠীরা অনেক খোঁজাখুঁজির পর তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পারভেজের এমন করুণ মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। পারভেজ উদ্দিনের সহপাঠী, প্রতিবেশী ও আত্মীয়রা সবাই তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা